শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৬-০১-২০২৫ ১০:৫৪ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ধনাগোদা নদীর কালীপুর অঞ্চলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে নদীর অবৈধ ৮টি জাগ, ৩টি মশারী জাল ও ১০ হাজার মিটার চরঘেরা/বেড়জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, মেঘনা ও ধনাগোদা নদীর চর কালীপুর অঞ্চলে অবৈধ জাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাল্কহেডের সহায়তায় ৮টি জাগ উচ্ছেদ ও অপসারণ করা হয় এবং ৩টি মশারী জাল এবং ১০ হাজার মিটার বেড়জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহায়তা করেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট ও বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, চাঁদপুর জেলা প্রশাসক এবং জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আজকে ধনাগোদা নদীর কালীপুর এলাকায় বিশেষ কম্বিং অপারেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ৮টি জাগ উচ্ছেদ অপসারণ করা হয় এবং ৩টি মশারী জাল ও ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, র্দীঘদিন ধরে মেঘনা নদীতে অবৈধভাবে মাছের ঘের তৈরি করে মাছ নিধন করছে এমন অভিযোগ পেয়ে জেলেদের বেশ কয়েকবার সর্তক করা হয়েছে। কিন্তু তারা নিজ দায়িত্বে সরিয়ে নেয়নি। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া