চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের মনোনয়নপত্র দাখিল
১১ জুলাই, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

  

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক
১৬-০১-২০২৫ ১১:১০ অপরাহ্ন
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের মনোনয়নপত্র দাখিল
আগামি ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এ.এন.এম মাইনুল ইসলাম এবং রিটার্নিং কর্মকর্তা ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. মো. বদরুল আলম চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহজাহান আখন্দ ও যুগ্ম সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ সায়েমের কাছে শুধুমাত্র সমমনা আইনজীবী ঐক্য (বিএনপি) প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

এবছর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) সহ আর কোন প্যানেল বা প্রার্থী মনোনয়নপত্র জমা দেননব। এবছর নির্বাচনে মোট ভোটার ৩৭৫ জন।

মনোনয়নপত্র জমা দেয়া সমমনা আইনজীবী ঐক্য (বিএনপি) প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মঞ্জুর আলম চৌধুরী, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. ফরিদ আহাম্মদ মিয়া (রিপন), সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান), যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মুহাম্মদ আতিকুর রহমান, সম্পাদক ফরমস পদে অ্যাড. মো. কামাল হোসেন, সম্পাদক লাইব্রেরি পদে অ্যাড. আবদুল কাদের খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর পদে অ্যাড. মো. কামাল হোসেন পাটওয়ারী, রানিং অডিটর পদে অ্যাড. মোহাম্মদ মুসলিম মিয়াজী, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. সানজিদ হাসান (সনি), সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মহিউদ্দিন ফাহাদ, সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. কামরুল হাসান প্ৰধান, অ্যাড. তানজীর আহমেদ (মামুন), অ্যাড. আবদুল কাদের জিলানী (মিল্টন)।

উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন। নির্বাচনে ভোটার সংখ্যা ৩৭৫ জন।নির্বাচনী তফসিল অনুযায়ী ১৯ জানুয়ারি রোববার বিকেল ৩টা থেকে সোয়া ৩টা পর্যন্ত আপত্তি দাখিল ও আপত্তি শুনানি এবং একইদিন ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার।

এবছর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. এ.এন.এম মাইনুল ইসলাম। নির্বাচন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহজাহান আখন্দ ও যুগ্ম সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ সায়েম। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব রয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. বদরুল আলম চৌধুরী।


অনলাইন ডেস্ক ১৬-০১-২০২৫ ১১:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া