শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৭-০১-২০২৫ ০৭:৪১ অপরাহ্ন |
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি শুক্রবার মধ্যরাত ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি কাঠের ট্রলার তল্লাশি করত: দুই হাজার কেজি জাটকা ও জাটকা পরিবহনকৃত ট্রলারসহ ৯ জনকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলার হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ব্যক্তিদের হাইমচর থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া