চাঁদপুরে সেনাক্যাম্প কর্তৃক শীতবস্ত্র বিতরণ
১১ জুন, ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন

  

চাঁদপুরে সেনাক্যাম্প কর্তৃক শীতবস্ত্র বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৮-০১-২০২৫ ০১:৫০ অপরাহ্ন
চাঁদপুরে সেনাক্যাম্প কর্তৃক শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের ও জনগণের কল্যাণে নানাবিধ জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর চাঁদপুর সদর আর্মি ক্যাম্প চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে জেলার হাইমচর উপজেলায় চরভৌরব এলাকায় অসহায়, গরিব ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন, পিএসসি।

এসময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন , 'চরাঞ্চল বা নদীর কাছাকাছি এলাকায় শীতে অনেকে কষ্ট পাচ্ছে। তাই আমরা হাইমচরের চরভৈরব এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছি। সাধারণ মানুষের পাশে থাকতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি আরো বলেন, 'সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'

সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৮-০১-২০২৫ ০১:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া