চাঁদপুরে ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন
০৭ মে, ২০২৬ ০২:৩৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন

শামসুল আলম জুয়েল
১৮-০১-২০২৫ ০৫:১৬ অপরাহ্ন
চাঁদপুরে ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন বোরো মৌসুমে রাগৈ বিল খাল ভাসমান সেচ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। 
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ৩ টায় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ প্রকল্পের উদ্বোধন করেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার হাসান আহমেদ টিপু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার, বিএডিসির প্রকৌশলী মোঃ মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমরা নিজেদের জমিতে পেঁয়াজ আলুসহ বিভিন্ন খাদ্যশস্য চাষাবাদ করে আমদানি নির্ভরতা কমাতে হবে।  কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। এটা অন্যায়, এ মাটিই আপনার মা, বাবা। মৃত্যুর পর এই মাটির বুকেই আপনাকে ফিরে যেতে হবে। মা ও মাটি রক্ষার কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। না হলে আগামী দিনে কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে। যার জন্য আগামী প্রজন্ম আপনাদের অভিশাপ দিবে। 
তিনি আরও বলেন, নদী-খাল দখলের মাধ্যমে এ প্রকৃতিকে আগামী দিনের জন্য আপনারা মেরে ফেলছেন। নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। 
মা, মাটি কৃষক ও পরিবেশ কে বাঁচাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

 


শামসুল আলম জুয়েল ১৮-০১-২০২৫ ০৫:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া