দারুসসুন্নাত হোসাইনিয়া (হিফজুল কুরআন) মডেল মাদ্রাসায় ছবক প্রদান, নবীনবরণ ও পুরস্কার বিতরণ
০৩ জুন, ২০২৬ ০৬:১৩ পূর্বাহ্ন

  

দারুসসুন্নাত হোসাইনিয়া (হিফজুল কুরআন) মডেল মাদ্রাসায় ছবক প্রদান, নবীনবরণ ও পুরস্কার বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৮-০১-২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন
দারুসসুন্নাত হোসাইনিয়া (হিফজুল কুরআন) মডেল মাদ্রাসায় ছবক প্রদান, নবীনবরণ ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলার দারুসসুন্নাত হোসাইনিয়া (হিফজুল কুরআন) মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের ছবক প্রদান, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ জানুয়ারী) সকাল ৯ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে ছবক প্রদান, নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক  মাওলানা মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিন পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সবক প্রদান করেন দারুসসুন্নাত হোসাইনিয়া (হিফজুল কুরআন) মডেল মাদ্রাসার সভাপতি ও আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধক্ষ্য আলহাজ্ব হযরত মাওঃ জিল্লুর রহমান ফারুকী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুসলিম গাজী, আব্দুস সালাম জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল মালেক।

 

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা মাহাদি হাসান সহ অন্যান শিক্ষক- শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

 

সবক প্রদানের পূর্বে শিশু, নার্সারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ায় নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কে পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়। এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৮-০১-২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 145 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া