মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেপ্তার
১৮ নভেম্বর, ২০২৬ ০৩:২৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১৯-০১-২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন
মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেপ্তার
মতলব উত্তর উপজেলায় সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি মোহাম্মদ রাসেল মিয়া (৪০) সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) রাতে উপজেলার গালিম খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে রাসেলকে ও ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছর সাজাপ্রাপ্ত শামসুন্নাহার (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। এ উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিম খাঁ গ্রামের হামিদ আলী উজিরের ছেলে রাসেল ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ২০ মামলার পলাতক আসামি।

থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিরের দিকনির্দেশনায় ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের তত্ত্বাবধানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালিত অভিযানে রাসেলকে গ্রেপ্তার করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ একাই পৃথক অভিযানে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রাম থেকে শাহাজালাল দেওয়ানের মেয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত শামসু (৩০) কে গ্রেপ্তার করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। আসামি রাসেলকে ৫ বছরের সাজা পরোয়ানামূলে এবং অন্য আসামি শামসুন্নাহারকে ২ বছরের সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


অনলাইন ডেস্ক ১৯-০১-২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া