হাইমচরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কৃষি প্রশিক্ষন, সয়াবিন বীজ বিতরণ
০৭ মে, ২০২৬ ০২:৩৫ পূর্বাহ্ন

  

হাইমচরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কৃষি প্রশিক্ষন, সয়াবিন বীজ বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
১৯-০১-২০২৫ ০৯:১০ অপরাহ্ন
হাইমচরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কৃষি প্রশিক্ষন, সয়াবিন বীজ বিতরণ

চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রান্তিক সয়াবিন চাষীদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, অধিক পরিমাণে সয়াবিন উৎপাদনে কৃষি প্রশিক্ষণ সয়াবিন বীজ জীবাণু সার বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা অডিটোরিয়াম ও কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে প্রান্তিক সয়াবিন চাষিদের আধুনিক পদ্ধতিতে সয়াবিন চাষাবাদ অধিক ফলনের উপায় নিয়ে প্রশিক্ষণ দেয়  সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া।

 

স্থানীয় চাষী নজরুল, মিজান, মোস্তফা সহ অরোও প্রশিক্ষণ নিতে আসা অনেকেই বলেন, হাইমচরে সয়াবিন উৎপাদনে কৃষকেরা বেশি মনোযোগী হচ্ছে।  সয়াবিন চাষে খরচ কম হওয়ায় চর অঞ্চলের বেশির ভাগ কৃষক সয়াবিন চাষ করছে। আজ প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে আরো বেশি উৎপাদন করতে পারবো বলে আশা রাখছি। 

 

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া প্রতিনিধি, কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, সাধারণ কৃষকেরা যেন উন্নত জাতের সয়াবিন আধুনিক পদ্ধতিতে রোগ বালাইমুক্ত রেখে চাষাবাদ করতে পারে তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রশিক্ষণের পাশাপাশি বাজার মূল্য  নিশ্চিত করার লক্ষে আমরা কৃষকের পাশে থেকে কাজ করছি। 

 

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া প্রশিক্ষক কৃষিবিদ লিয়াকত আলী বলেন, রোগমুক্ত চাষাবাদ, বীজ বপন, বীজ সংরক্ষণ, বাজারজাত করন সহ একাধিক পদ্ধতি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা ১২৩ জন কৃষকের মধ্যে ১০কেজি বিইউ-২, বিনা-৫ জাতের সয়াবিন বীজ, ১৫০ মিলি জীবাণু সার বায়ো ফার্টিলাইজার বিতরণ করেছি। 

 

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ শাকিল খন্দকার বলেন, সয়াবিন উৎপাদনে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া আজ আমাদের তালিকাভুক্ত কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ করেছেন। হাইমচর উপজেলায় ৭৫০০ জন কৃষক ১৫৮০ হেক্টর জমিতে সয়াবিন চাষ করছেন। আমরা ২০০ জন কৃষক কে প্রনোদনায় আওতায় ১০ কেজি সয়াবিন বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দিয়েছি।  আমাদের উৎপাদন লক্ষ্যমাত্র ২৯২৩ মে. টন।আবহাওয়া ভালো থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সফল হবো।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৯-০১-২০২৫ ০৯:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 136 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া