শিরোনামঃ
শামসুল আলম জুয়েল ২১-০১-২০২৫ ০৩:৩০ অপরাহ্ন |
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১১শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. ফারুক গাজী (৪২) ও রাজু তালুকদার (৩৩) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
আটক ফারুক গাজী সড়কের মৃত হাকিম গাজীর ছেলে এবং রাজু তালুকদার একেই সড়কের জয়নাল তালুকদারের ছেলে। তবে ফারুক গাজী বর্তমানে নিউ ট্রাক রোড বটতলার ব্যাংকার আমিমুল এহসানের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে যৌথ বাহিনী ট্রাক রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক গাজীর কাছ থেকে ২০০ পিস এবং রাজু তালুকদারের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই দুইজন নয়, এলাকায় আরো অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। যুব সমাজকে রক্ষায় তাদেরকেও আইনের আওতায় আনা উচিত।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, মাদকসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা হওয়ার পর দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া