ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন
০৩ জুন, ২০২৬ ০৬:১৪ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
২১-০১-২০২৫ ০৬:১২ অপরাহ্ন
ফরিদগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ফরিদগঞ্জে দুদিনব্যাপি বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি ) সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলাতানা রাজিয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। তারুণ্যের উৎসবে তাদের একের পর এক উপস্থাপনায় আমরা মুগ্ধ। আশা করছি দুদিনব্যাপি আয়োজিত বিজ্ঞান মেলায় তারা তাদের নিজেদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন নতুন প্রজেক্ট তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। একই সাথে নিজেদেরকে বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস থাকতে হবে। কারণ নতুন কিছু উদ্ভাবন করলেই হবে না, তা যেন এদেশের মানুষের কাজে লাগে তার জন্যও কাজ করতে হবে। শিক্ষক ও প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলছি, আপনাদের শিক্ষার্থীরা যেন বিজ্ঞানকে সহজভাবে বুঝতে পারে সেজন্যে আপানাদেরকেও তাদের সহযোগিতা করতে হবে।

একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরু ইসলাম ফরহাদ ও ইউআরসি ইনস্ট্রাক্টর তারেক নাথ মল্লিক।

বিজ্ঞান মেলায় উপজেলার প্রায় ৩০ টি বিদ্যালয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেছে।


অনলাইন ডেস্ক ২১-০১-২০২৫ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 158 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া