শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২১-০১-২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন |
মঙ্গলবার (২১ জানুয়ারি) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে চাঁদপুর জেলা পুলিশ। এতে সভাপতিত্ব করেন এসপি মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।
সভায় পুলিশ সুপার বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন বিষয়ে তথ্য জানেন এবং জেলার বর্তমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে জেলা পুলিশের উদ্যোগের বিষয় অবগত করেন।
তিনি তার বক্তব্য বলেন, আমাদের ও জনমানুষের কথা আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এবং এসব তথ্য কিভাবে পাঠকের কাছে গুরুত্বপাবে সে বিষয়ে আমি আপনাদের মতামত প্রত্যাশা করছি। আপনাদের বক্তব্যে আজকে মাদক, কিশোরগ্যাংসহ যেসব বিষয়গুলো বলেছেন, সেগুলো আমাদের জেলা পুলিশের যে উদ্যোগ সেগুলো রেখেছি। আর এ সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।
এ সময় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রূশদী প্রমূখ।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া