মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
১১ জুলাই, ২০২৬ ০৫:৩৯ পূর্বাহ্ন

  

মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮

অনলাইন ডেস্ক
২২-০১-২০২৫ ০৪:১৩ অপরাহ্ন
মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালুবহনকারী দুটি বাল্কহেড ও ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এম. ফজলুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেড ও ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটক আসামীদের চাঁদপুর সদর নৌ থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।


অনলাইন ডেস্ক ২২-০১-২০২৫ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া