শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২২-০১-২০২৫ ০৫:১০ অপরাহ্ন |
বুধবার (২২ জানুয়ারি) সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, পাইকপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিম ভাওয়াল গ্রামের হুরের বাড়ি খ্যাত এলাকা থেকে জনৈক কাদির ভূঁইয়া ফসলি জমিতে মাছের ঝিল করতে মাটি কেটে চলছেন। প্রশাসনকে ফাঁকি দিতে এসব মাটি দিনের সময়ের পরিবর্তে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কেটে নেয়ার কাজ হচ্ছে। এসব মাটি ইটভাটায় যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলা গাড়ির শব্দে মানুষজন ঘুমাতে পারে না। এরা বিকট শব্দে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মাটি নিয়ে যাওয়ার কারণে ছোট শিশুরা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে। অভিযোগ রয়েছে, একটি মহলকে ম্যানেজ করেই চলছে এসব কাজ।
এ ব্যাপারে ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান জানান, তিনি এই বিষয়ে মাত্র জেনেছেন। তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া