হাইমচর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
১১ জুন, ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন

  

হাইমচর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২২-০১-২০২৫ ০৬:২৪ অপরাহ্ন
হাইমচর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের হাইমচর প্রেসক্লাবের মাধ্যমে উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব আহবায়ক ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী।

এসময় উপজেলার শতাব্দী অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সদস্য হাসান আল মামুন, জাহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কবির হোসেন কোতোয়াল, আবুল কালাম আজাদ রাসেল, শিমুল অধিকারী সুমনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। 


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২২-০১-২০২৫ ০৬:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া