চাঁদপুরে ডিএন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৬:১৩ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ডিএন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০১-২০২৫ ০৩:২০ অপরাহ্ন
চাঁদপুরে ডিএন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁদপুরের দ্বারাকানাথ (ডি এন ) উবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মা-বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজনে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন পাটওয়ারী । সঞ্চালনায় ছিলেন তাসফিকুল ইসলাম ও রাফসান মাহবুব ও শিক্ষক ওচমান গনি ।

ডি এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.এরশাদ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ রুহুল্লাহ, দাতা সদস্য ডা. মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসার জিয়া-উল-মিলন। অভিভাকদের মধ্যে বক্তব্য রাখেন মো. নাসির উদ্দিন ।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পরে সমবেত স্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৮টি একক ও ৪ টি দলীয় ইভেন্টের পুরস্কার দেয়া হয়। এ ছাড়াও ১০ টি দলীয় ও এক পারদর্শিতাপূর্ণ ও ছাত্রদের রেকর্ড সংরক্ষণের মাধ্যমে বার্ষিক বিভিন্ন ভালো কর্মতৎপরতার আলোকে ৩৯টি বিষয়ে ৬৭ জন ৬ষ্ঠ হতে ১০ শ্রেণির ছাত্রদের পুরুস্কৃত করা হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। কয়েকটি ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক ও অভিভাবকদের উৎসবমুখর কয়েকটি ইভেন্ট। যা আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপভোগ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০১-২০২৫ ০৩:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 89 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া