শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৩-০১-২০২৫ ০৪:৩১ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাত ২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, বুধবার মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ঘন কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ১০টার পর ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া