চাঁদপুর জেলায় পল্লী বিদ্যুতের ২০টি শিল্প মিটার চুরি ;আতঙ্কে ব্যবসায়ীরা
২৪ নভেম্বর, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর জেলায় পল্লী বিদ্যুতের ২০টি শিল্প মিটার চুরি ;আতঙ্কে ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
২৩-০১-২০২৫ ০৮:২৫ অপরাহ্ন
চাঁদপুর জেলায় পল্লী বিদ্যুতের ২০টি শিল্প মিটার চুরি ;আতঙ্কে ব্যবসায়ীরা
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২- এর আওতাধীন এলাকায় শিল্প মিটার চুরির হিড়িক পড়েছে। এক রাতেই প্রায় ২০ টি শিল্প মিটার চুরির খবর পাওয়া গেছে।

বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাতে চুরির এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত স'মিলগুলোর অবস্থান চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে।

পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান,চুরি যাওয়া প্রতিটি মিটারের পাশে একটি মোবাইল ফোন নাম্বার কাগজে লিখে পলিথিনে মুড়িয়ে টানিয়ে দিয়ে গেছে চোরের দল। পরে আবার বিকাশ নাম্বার দিয়ে ১০ হাজার টাকা করে দিলে মিটার ফেরত দেবে বলে জানায় চোরের দল। এসব মিটার অন্যদের কোনো কাজেই আসবে না।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীনে বলাখাল সাবস্টেশনের আওতায় হাজীগঞ্জের গোগরা থেকে হাজীগঞ্জ পৌর এলাকার মিঠানিয়া ব্রিজ পর্যন্ত মোট ৭টি মিলিয়ে হাজীগঞ্জ থেকে প্রায় ১১টি মিটার চুরি হয়েছে। যার মধ্যে দু-একটি বাদে সব মিটার শিল্প মিটার তথা স' মিল ও গার্মেন্টস্ জুট কাপড় থেকে তুলা তৈরি করার মেশিনের মিটার।

খোঁজ নিয়ে আরো জানা যায়, বাকিলা পশ্চিম বাজারের শুকুর আলমের স' মিল, পূর্ব বাজারের তাহেরের স' মিল, হান্নানের রাইচ মিল, মহামায়া এলাকার শরীফ হোসেনের স' মিল, বিল্লাল মিজির স' মিল ও দেবপুরের ভুট্টো বকাউলের স' মিলের মিটারসহ প্রায় ২০/২২ টি মিটার চুরি হয়। সব মিটার চুরির ঘটনা একই রাতে ঘটে।

এর মধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে এক ব্যবসায়ী চোরের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে নতুন করে আরেকটি বিকাশ নাম্বার দিয়ে বলা হয়, ১০ হাজার টাকা দিলে মিটারটি সময়মতো পৌঁছে দেয়া হবে।


অনলাইন ডেস্ক ২৩-০১-২০২৫ ০৮:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া