শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
১০ জুন, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

  

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
২৩-০১-২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) মারা গেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে দোয়াভাংগা -পানিওয়ালা সড়কের লোটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দ্রুত গতিতে আসা বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রাগৈ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন প্রাণ হারান। এলাকাবাসী ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ট্রাক চালক পালিয়ে যায়।

শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।


অনলাইন ডেস্ক ২৩-০১-২০২৫ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 130 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া