চাঁদপুরে দীর্ঘ ভোগান্তির পর বিপনীবাগ সড়কের কার্পেটিং শুরু
২৫ মে, ২০২৬ ০৩:৫৪ পূর্বাহ্ন

  

চাঁদপুরে দীর্ঘ ভোগান্তির পর বিপনীবাগ সড়কের কার্পেটিং শুরু

অনলাইন ডেস্ক
২৩-০১-২০২৫ ০৯:০৮ অপরাহ্ন
চাঁদপুরে দীর্ঘ ভোগান্তির পর বিপনীবাগ সড়কের কার্পেটিং শুরু
শহরবাসীর দীর্ঘ ভোগান্তির পর অবশেষে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ আব্দুল করিম পাটোয়ারী সড়কে কার্পেটিং কাজ শুরু হয়েছে। এই সড়কের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপুর কলেজ-বিপণীবাগ-তালতলা পর্যন্ত অংশে এখন কার্পেটিং কাজ চলছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চাঁদপুর কলেজ-বিপণীবাগ-তালতলা পর্যন্ত অংশে এখন কার্পেটিং কাজ চলছে।

চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হাসান জানান, চাঁদপুর পৌরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি আ. করিম পাটোয়ারী (সাবেক কুমিল্লা রোড) সড়কের কার্পেটিং কাজ আজ (বৃহস্পতিবার) শুরু হলো। আশা করছি এক সপ্তাহের মধ্যেই পুরো কাজ সম্পন্ন হবে। ছবিতে সেই রাস্তার শুরু হওয়া কার্পেটিং কাজের দৃশ্য দেখা যাচ্ছে।

পৌর প্রশাসকের নিকট ভুক্তভোগী শহরবাসীর প্রত্যাশা, চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড, বঙ্গবন্ধু সড়ক, পুরাণবাজার নিতাইগঞ্জ, লোহারপুল রয়েজ রোড ও দোকানঘর পর্যন্ত বিভিন্ন রাস্তা যেন দ্রুত সংস্কার করা হয়।


অনলাইন ডেস্ক ২৩-০১-২০২৫ ০৯:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 446 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া