শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৪-০১-২০২৫ ০৭:০৯ পূর্বাহ্ন |
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুর রশিদ খাঁন। উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী কে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে চাঁদপুর জেলা বিএনপির বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়।
উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রশিদ খাঁন বলেন, দুর্দিনের কর্মীরাই দলের মূলভিত্তি। বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি ত্যাগী ও নির্যাতিত নেতাদের নিয়ে গঠিত হয়েছে। কমিটির সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া