চাঁদপুর পুরানবাজার হতে দোকানঘর সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
২৫ মে, ২০২৬ ০৩:৫৪ পূর্বাহ্ন

  

চাঁদপুর পুরানবাজার হতে দোকানঘর সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৫-০১-২০২৫ ০৯:৫৯ পূর্বাহ্ন
চাঁদপুর পুরানবাজার হতে দোকানঘর সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে
চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার থেকে রামদাসদী দোকান ঘর পর্যন্ত সড়কের অবস্থা এখন অত্যন্ত ভয়াবহ। এই সড়ক দিয়ে প্রতিদিন জেলার দক্ষিণাঞ্চলের শত শত যানবাহন চলাচল করে। সড়কটি এখন খানাকন্দকে ভরে গেছে। এতে চালক ও যাত্রীরা ঝুঁকি নিয়েই চলাচল করছে।

শনিবার (২৫ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের অধিকাংশ স্থানে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হওয়ার কারণে দুর্ঘটনা লেগেই আছে। বলতে গেলে সড়কটি এখন যান চলাচলে একেবারেই অনুপযুক্ত।

স্থানীয়রা জানান, সর্বশেষ যখন রাস্তাটি মেরামত রা হয় তার ছয় পর বৃষ্টি শুরু হলে সেই বছরই সড়কটি ভেঙ্গে যায়। সড়কের কাজ মান সম্মত না হওয়ার কারণে বর্তমানে এই অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তা মেরামতের কাজ সঠিকভাবে হলে আজ এই অবস্থা হতো না। পুরান বাজারের দাসপাড়া থেকে জাফরাবাদ মাদরাসা হয়ে দোকানঘর পর্যন্ত সড়কটির অবস্থা এতই ভয়াবহ যে, সামান্য বৃষ্টি হলে ডোবানালায় পরিনত হয়। এতে সিএনজি, অটোরিকশা, রিকশা, মোটর সাইকেল, মাইক্রো, প্রাইভেটকার ও পিকআপ সহ সব ধরনের যান বাহন চলাচল অনেক ঝুঁর মধ্যে পড়ে। তাছাড়া এই সড়কটি দিয়ে ডিস্ট্রিক্ট ট্রাকসহ ভারি যানবাহনও চলাচল করে। এতে সড়কের অবস্থা দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করছে।

স্থানীয় এলাকাবাসীরা মনে করেন , এই সড়কটির দ্রুত সংস্কার জরুরী। তবে মানসম্মত কাজ না হলে এই সড়ক বছর বছর সংস্কার করতে হয়। কিন্তু সেটাও কেউ করছে না। একদিক দিয়ে কাজ করে যাচ্ছে পেছন দিয়ে সেই ভাঙ্গা শুরু হয়ে যায়। মূলতঃ সড়ক সংস্কার করা হয় না বরং কিছু মানুষের আর্থিক উন্নতির জন্য এই সড়কের টেন্ডার আনা হয়। কোন রকম জোড়াতালি দিয়ে রাস্তা করে করে দেয়। কারো কোন তদারকি নেই এই ব্যাপারে। সরকারের টাকার তছরূপ ছাড়া এটা আর কিছু নয়। এ ব্যাপারে পৌর প্রশাসক সহ সবার উচিৎ হলো সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা।

দক্ষিণাঞ্চলে নিয়মিত যাতায়াতকারী হাইমচর সরকারি কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম বলেন, এই রাস্তাটা বর্তমানে এতো খারাপ হয়েছে যে, একবার যাতায়াত করলে স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। যাতায়াত না করেও পারা যায় না। প্রয়োজনের তাগিদে এমন রাস্তা দিয়ে যাতায়াত করছি।

সিএনজি ও অটোরিকশা চালকদের দাবি, এই রাস্তাটি দ্রুত মেরামত করা হোক। এই রাস্তায় বর্তমানে গাড়ী চালিয়ে অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তারা বলেন, গাড়িতে মালামাল লাগাতে লাগাতে অবস্থা খারাপ। সবার দাবী দ্রুত এই রাস্তাটি মেরামত করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৫-০১-২০২৫ ০৯:৫৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 161 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া