আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না : উপদেষ্টা মাহফুজ আলম
১৯ জুন, ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না : উপদেষ্টা মাহফুজ আলম

শামসুল আলম জুয়েল
২৬-০১-২০২৫ ১২:১০ পূর্বাহ্ন
আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না : উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে, তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। 

শনিবার (২৫ জানুয়ারি)  দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র-জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় সময় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশ পন্থী আছেন, তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। 

তিনি বলেন, আমরা আর শেখ মুজিব-শেখ হাসিনা ফ্যাসিবাদীদের শাসনামল চাইনা। আমরা চাই এই দেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে।

এসময় চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


শামসুল আলম জুয়েল ২৬-০১-২০২৫ ১২:১০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া