শিরোনামঃ
শামসুল আলম জুয়েল ২৬-০১-২০২৫ ১২:২১ পূর্বাহ্ন |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, রাষ্ট্র সংস্কারে জামায়াত ভুমিকা রাখছে। বিগত ১৭ বছরে রাষ্ট্র ধ্বংস করা হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনেও জামায়াত ঐতিহাসিক দায়িত্ব পালন করবে। একটি মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে চায় জামায়াত।
শনিবার (২৫ জানুয়ারি) স্থানীয় ইউরেসিয়া কনভেনশন সেন্টারে দিনব্যাপী চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকনদের (সদস্য) বার্ষিক ওরিয়েন্টেশন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহনযোগ্য নির্বাচনের জন্য জাতি অধিক আগ্রহে বসে আছে। দেশ পরিচালনায় জামায়াতে ইসলামী সকল প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় রাজনীতিতে জামায়াত গুনগত পরিবর্তন আনতে চায়।
এই নেতা বলেন, দেশ ও জাতির সেবা করার জন্য জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। একটি বৈষম্যহীন কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের সকাল পর্যায়ের নেতাকর্মীরা সবোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুতি গ্রহন করেছে।
জামায়াত নেতা বলেন, অনেক ত্যাগ ও কুরবানীর বিনিময়ে আল্লাহ পাক ৫ আগস্ট জাতিকে উপহার দিয়েছে। ছাত্র জনতার এই ত্যাগ জাতি কোন দিন ভুলবে না। ১৭ বছর যাবত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামায়াত সবচেয়ে বেশি জীবনদানের ইতিহাস সৃষ্টি করেছে। জামায়াতের শীর্ষ নেতাদের জীবনদানের ইতিহাস গোটা দুনিয়ায় ত্যাগের ইতিহাস ছাড়িয়েছে। দেশে প্রজন্মের পর প্রজন্ম ইতিহাস অব্যাহত থাকবে।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাছিম, জেলা নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
আরো বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান ও হারুন আর রশীদ ওসমানী।
স্বাগত বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নছর আশরাফি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া