শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৭-০১-২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন |
সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা কুলসুম মনি।
সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সাইদ, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তাহের, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক প্রমুখ।
সভায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু কাটা, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ড্রেজিং পাইপ উচ্ছেদ, কৃষি জমি বিনষ্ট সহ নানান সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তাগণ। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনীকে যৌথ অভিযান চালিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্যে অনুরোধ জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদার, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক আরাফাত আল-আমিন, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক মমিনুল ইসলাম, সাংবাদিক সুমন আহমেদ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া