শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০১-২০২৫ ০৮:১০ অপরাহ্ন |
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সদরের তরপুরচন্ডী চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন।
স্থানীয়রা জানান, বিদ্যালয় সংলগ্ন সরকারি খাল দখল ও বালু দিয়ে ভরাট করে নির্মাণ কাজ করেন স্থানীয় বাসিন্দা রনি গাজী। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁন বলেন, অভিযুক্ত ব্যক্তি বালু উত্তোলন করে খালের পানি চলাচল স্বাভাবিক করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
তরপুরচন্ডী ইউনিয়ন ভূমি অফিসের (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মোঃ নূরুল আলম চৌধুরী, ভূমি সহকারী কর্মকর্তা ইমাম হোসেন, চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুলসহ পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া