হাইমচরে ইজিবাইক চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
২৩ আগস্ট, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

  

হাইমচরে ইজিবাইক চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
২৭-০১-২০২৫ ০৯:৪১ অপরাহ্ন
হাইমচরে ইজিবাইক চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
চাঁদপুরের হাইমচরে বিদ্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে সোহান (৮) নামে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

শিশু সোহান মহজমপুর গ্রামের কাশেম রাঢ়ীর ছেলে এবং ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সোহান। আশপাশের লোকজন তাকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিশুকে দেখে মৃত ঘোষণা করেন।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার মাসুদ আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত শিশুটির মাথায়, হাতে, পায়ে এবং পিঠে গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয় এবং শিশুটির খিচুনি উঠে যায়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন জানান, এই ঘটনায় অভিযুক্ত ইজিবাইক চালককে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


অনলাইন ডেস্ক ২৭-০১-২০২৫ ০৯:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 120 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া