কচুয়া মনোহরপুর উবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০৪:৩২ পূর্বাহ্ন

  

কচুয়া মনোহরপুর উবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
২৭-০১-২০২৫ ১১:৪০ অপরাহ্ন
কচুয়া মনোহরপুর উবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
কচুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সারফিন হোসাইন।

প্রধান শিক্ষক আবুল খায়ের মাস্টারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (বিপিএড) আবুল হাছানাত ও তৃতীয় শ্রেণীর কর্মচারী গাজী ওমর ফারুকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান সরকার, সাবেক প্রধান শিক্ষক আমির হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত হোসেন, যুবদল নেতা মাসুদ প্রধান, ছাত্রদল নেতা জোবায়ের হোসেন রাসেল, মাসুদ মিয়াজী, কামরুজ্জামান কামু, শিক্ষার্থী সাদিয়া প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।


অনলাইন ডেস্ক ২৭-০১-২০২৫ ১১:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 143 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া