হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৫ মে, ২০২৬ ০৩:৩৮ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
২৮-০১-২০২৫ ০৮:০৯ অপরাহ্ন
হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

সভায় কিশোর গ্যাং, চুরি, ইভটিজিং, জুয়া ও মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মো. ইব্রাহিম প্রমুখ।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জালালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


অনলাইন ডেস্ক ২৮-০১-২০২৫ ০৮:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া