কর্মবিরতি প্রত্যাহার শেষে চাঁদপুরে ট্রেন চলাচল শুরু ; যাত্রীদের স্বস্তি
২৫ মে, ২০২৬ ০৩:৩৭ পূর্বাহ্ন

  

কর্মবিরতি প্রত্যাহার শেষে চাঁদপুরে ট্রেন চলাচল শুরু ; যাত্রীদের স্বস্তি

অনলাইন ডেস্ক
২৯-০১-২০২৫ ০১:২৯ অপরাহ্ন
কর্মবিরতি প্রত্যাহার শেষে চাঁদপুরে ট্রেন চলাচল শুরু ; যাত্রীদের স্বস্তি
একদিন পর সারাদেশের ন্যায় চাঁদপুরেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। স্টেশনে আসছেন যাত্রীরা।

আজ বুধবার (২৯ জানুয়ারি) ভোর পাঁচটায় চাঁদপুর রেলওয়ে বড়ো স্টেশন থেকে মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সকালে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে চাঁদপুর আসছে সাগরিকা ট্রেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার।

রেল সূত্র জানায়, রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় আলোচনার পর রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এরপর দেশের কয়েকটি অঞ্চল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। এতে গন্তব্যে পৌঁছাতে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা।

এর আগে মঙ্গলবার রাতে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, 'উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন, বুধবারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত আমাদের বিষয়টি সমাধান করবেন। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে কর্মবিরতি প্রত্যাহার করলাম। রানিং স্টাফ ভাইদের বলবো, তারা যেন কাজে ফিরে যান।'

ট্রেন চলাচল শুরুর বিষয়ে জানা যায়, রেল ধর্মঘট প্রত্যাহারের পর চাঁদপুর থেকে সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেয়ার পর চাঁদপুরে ভোর পাঁচটা থেকে ট্রেন চলাচল শুরু হয়। এর মধ্য দিয়ে একদিন পর ট্রেন চলাচল স্বাভাবিক হলো।


অনলাইন ডেস্ক ২৯-০১-২০২৫ ০১:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া