শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ৩০-০১-২০২৫ ০৪:২১ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) সকাল ৯ টায় প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আজকের বাংলাদেশে মনীষীরা জেগেছিলেন বলেই বাংলাদেশ জেগেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনীষীরা যেভাবে জেগেছিলেন, আপনারা সেভাবেই জাগবেন, আপনাদেরই জাগতে হবে এবং অন্যদের পথ দেখাতে হবে।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অল্প কিছু ছাত্র জেগেছিলো, তারপর বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘুম ভেঙ্গেছিলো, অতঃপর তারা রাস্তায় নেমে আসে। আজকের তরুণরা, আজকে যারা লেখাপড়া করছেন, আপনাদের কাছে মনীষীদের মতো কর্মকাণ্ড চাই। তরুণরাই বদলে দিতে পারে বাংলাদেশটাকে।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যে কেউ সাইন্টিস্ট হবেন, কেউ সিঙ্গার হবেন, কেউ আর্টিস্ট হবেন, কেউ ফিলিসোফার হবেন, কেউ মানবসেবক হবেন, কেউ স্বেচ্ছাসেবী হবেন, তবে আপনাদেরকেই জাগতে হবে।
তিনি মনোমুগ্ধকর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতগুলো প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এখন পর্যন্ত অংশগ্রহণ করেছি, তার মধ্যে এই প্রতিষ্ঠানের আয়োজনটি উল্লেখযোগ্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোশারেফ হোসেন।
সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শেখ সালমান, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মজুমদার লিটন, সাধারণ সম্পাদক বাবুল মাল, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. দেলোয়ার খান, সহ-সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পালোয়ান, শাহআলম মজুমদার সহ কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া