শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০১-০২-২০২৫ ০৭:১০ অপরাহ্ন |
শনিবার (১ ফেব্রুয়ারি) শহরের একটি মিলনায়তনে এই ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বক্তব্যে নেতাদেরকে সংগঠনের সম্প্রসারণ ও শক্তিশালী করার জন্য দাওয়াতী কাজ বৃদ্ধি করার প্রতি গুরুত্বদেন।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (চাঁদপুর সদর-৩ আসনের) জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা এডভোকেট শাহজাহান মিয়া।
দারসুল কুরআন পেশ করেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা সোহেল আহমদ চিশতী।
শহর জামায়াতের সহকারি সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, কর্মপরিষদ সদস্য মাওলানা তোফাজ্জল হোসেন, এডভোকেট মামুন হোসেন, মাওলানা নূর মোহাম্মদ খান, ১০নম্বর ওয়ার্ড আমির গোলাম মাওলা, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, মজলিসে শুরা সদস্য ফারুকুল ইসলাম, আবু আবরার, মোল্লা মো. হানিফসহ শহর, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া