চাঁদপুরে চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা
৩০ আগস্ট, ২০২৬ ০৭:২০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৪-০২-২০২৫ ০৭:২১ অপরাহ্ন
চাঁদপুরে চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় চার ইটভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন অভিযান অংশগ্রহণকারী পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।

প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর কার্যালয় জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় জেলার হাজীগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করায় সেলিম ব্রিকস, অনি ব্রিকস, রনি ব্রিকস-২ ও মার্কস ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন রায়চো’র সেলিম ব্রিকসকে চার লাখ টাকা, রায়চো’র বড়কুলের অনি ব্রিকসকে চার লাখ টাকা, রায়চো’র রনি ব্রিকস-২কে পাঁচ লাখ টাকা এবং একই এলাকার মার্কস ব্রিকসকে চার লাখ টাকাসহ মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিস এর একদল চৌকস ফোর্স সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০২-২০২৫ ০৭:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 186 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া