শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৪-০২-২০২৫ ০৭:২৬ অপরাহ্ন |
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিশাত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
বিকেলে সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আজ সকাল সোয়া ১০টার দিকে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে মাদক ব্যবসার অভিযোগে মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকায় থানার পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোহাম্মদ নাইমুল হক নিশাত (২১) নামক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির কাছে ১৬ কেজি গাঁজা এবং একটি কালো মাইক্রো (ঢাকা-মেট্রো-চ ১৫-৫৯৬২) উদ্ধার করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ বলেন, আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার আসামীকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া