শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৫-০২-২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন |
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় মেহের কালীবাড়ি বাজারের বিভিন্ন ব্যবসায়ীর মাঝে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণের সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশকে খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন: হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), একই উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮) ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।
শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ভূঁইয়া জানান, সরকার বিরোধী লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে। আমরা ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবু হানিফ জানান, তারা সরকারবিরোধী লিফলেট বিতরণ করার সময় আমরা তাদেরকে আটক করি। তারা নিষিদ্ধ ছাত্রলীগের বি-টিম হিসেবে মাঠে নেমেছে।
সমন্বয়ক আকতার হোসেন সিহাব জানান, তারা বিগত অবৈধ সরকারের সময় নিবন্ধন পেয়েছে এবং নির্বাচনে অংশ নিয়েছে। এছাড়াও সমন্বয়ক শাহাদাত হোসেন, আব্দুর রহমান আরজু, আতাউর রহমান, আবু হায়দার, জহির হোসেন আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া