কচুয়ায় আগুনে পুড়ে শিশুশিক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত
১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:১৬ পূর্বাহ্ন

  

কচুয়ায় আগুনে পুড়ে শিশুশিক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৫-০২-২০২৫ ০৬:১৮ অপরাহ্ন
কচুয়ায় আগুনে পুড়ে শিশুশিক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক বরখাস্ত
কচুয়ায় স্কুলে পড়তে গিয়ে আগুনে পুড়ে শিশুশিক্ষার্থী সামিয়া আক্তারের মৃত্যুর ঘটনায় এবার প্রধান শিক্ষক মাসুদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন। এর আগে ওই স্কুলটির ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, কচুয়া উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলো সামিয়া। গত ২১ জানুয়ারি স্কুলে খেলার সময় দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ জানুয়ারি মৃত্যু হয় তার।

এ ঘটনার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে প্রাথমিকভাবে চরম গাফিলতির কারণে ৮ শিক্ষককে সাময়িক বরখাস্ত, দপ্তরির চুক্তি স্থগিত ও প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্যে চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুপারিশ পাঠানো হয়।

এর প্রেক্ষিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসের মামলার শুনানি শেষে প্রয়োজনীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তারা স্কুলে নিয়মিত উপস্থিতি হলেও ক্লাস নিতে পারবেন না। তাদের স্থলে অন্যত্র থেকে ৫ জন শিক্ষক দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা শিক্ষা অফিস।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০২-২০২৫ ০৬:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 111 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া