শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৫-০২-২০২৫ ০৮:২১ অপরাহ্ন |
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুগন্ধি বেড়িবাঁধের ওপরে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। আহত মোরসালিন একই ইউনিয়নের হানিরপাড় গ্রামের মো. মুসার ছেলে এবং নুরজাহান বেগমের নাতি।
স্থানীয় লোকজন ও নিহতের মেয়ে সাথী বেগম জানান, ঘটনাস্থল এলাকার রাস্তা দিয়ে নুরজাহান ও মোরসালিন হেঁটে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী ইটবাহী ট্রলি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নুরজাহান বেগমের মৃত্যু হয় এবং মোরসালিন গুরুতর আহত হয়। আহত মোরসালিনকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন। তিনি জানান, ঘটনার পর ট্রলি চালক পলাতক। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ওই নারীর মরদেহ থানায় রয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া