শিরোনামঃ
|
০৫-০২-২০২৫ ০৮:৫১ অপরাহ্ন |
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম নির্দেশে এসআই পিয়াস বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ পৌর এলাকার অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আপন চন্দ্র দাস(২৪) ও মোঃ সাগর(২০) গ্রেপ্তার করেন।
আটককৃতরা মাদক ব্যবসায়ী আপন চন্দ্র দাস হাজীগঞ্জ উপজেলা গন্ধব্যপুর এলাকার রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে ও মোঃ সাগর শাহরাস্তি উপজেলার শোরশাক এলাকার লোকমান হোসেনের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, ১০ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া