বর্ণিল আয়োজনে চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
০৩ জুন, ২০২৬ ০৩:০৩ পূর্বাহ্ন

  

বর্ণিল আয়োজনে চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৫-০২-২০২৫ ১০:১৬ অপরাহ্ন
বর্ণিল আয়োজনে চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রক্তদানে হই নির্ভার, চক্ষুদানে শঙ্কাহীন হাসুক সবে ;খুশি হোক শত দুঃখী দীন।এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর মেডিকেল কলেজে বর্ণিল আয়োজনে সন্ধানীর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা করেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে সন্ধানীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় সন্ধানীর কক্ষ,রক্তদানে উৎসাহ প্রদানে লাগানো হয় বিভিন্ন ব্যানার ফেস্টুন।অনুষ্ঠান কর্মসূচি হিসেবে রাখা হয় কেক কাটা,রক্তদান প্রদান এবং র‍্যালি।

অনুষ্ঠান কর্মসূচিতে অতিথি হিসেবে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ,উপাধ্যক্ষ, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক এবং চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ সন্ধানীর উপদেষ্টান্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিথিরা সকল সন্ধানীয়ানদেরকে অনুপ্রাণিত করেন এবং মানবতার স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সন্ধানী চাঁদপুর মেডিকেল কলেজ ইউনিটের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক, কার্যকরী পরিষদের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-০২-২০২৫ ১০:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া