চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
১৯ জুন, ২০২৬ ০৫:১২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৬-০২-২০২৫ ০৩:৩৯ অপরাহ্ন
চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি বের করে চাঁদপুর শহর ছাত্রশিবির।

মিছিলটি শহরের মুক্তিযোদ্ধা সড়ক,হাজী মহসিন রোড এবং কুমিল্লা রোড় প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,স্বৈরাচার ১৭ বছর ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপর যুলুম ও নির্যাতন করেছে। আগামী দিনে দেশে ছাত্রশিবির সকল দুর্নীতি, অনিয়ম রুখে দেবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মহররম আলী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ওমর ফারুক,জোবায়ের ইসলাম, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম এবং সাবেক জেলা সভাপতি শেখ বেলায়েত হোসেন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৬-০২-২০২৫ ০৩:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া