চাঁদপুর যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু গ্রেপ্তার
২৩ নভেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু গ্রেপ্তার

শামসুল আলম জুয়েল
০৬-০২-২০২৫ ০৪:১২ অপরাহ্ন
চাঁদপুর যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু গ্রেপ্তার

চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ মোহাম্মদ বাবু (৪০) নামে কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলার ফরিদগঞ্জ উপজেলার বর্ডারবাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বাবুকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার বাবু পাশবর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাসিন্দা এবং একজন চিহ্নিত মাদক কারবারি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, অভিযান কালে আসামীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫ হাজার ৫০টাকা নগদ, ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও গ্রেপ্তার আসামীকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 


শামসুল আলম জুয়েল ০৬-০২-২০২৫ ০৪:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 171 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া