শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০২-২০২৫ ০৪:২৬ অপরাহ্ন |
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি করা হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অনেকে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে শুরু হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ উপজেলার সমন্বয়ক শাহাদাত হোসেন।
সমন্বয়ক শাহাদাত বলেন, ‘অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসোররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া