চাঁদপুর মেঘনায় বালুবহনকারী বাল্কহেডসহ আটক ৪
১১ জুলাই, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ন

  

চাঁদপুর মেঘনায় বালুবহনকারী বাল্কহেডসহ আটক ৪

শামসুল আলম জুয়েল
০৬-০২-২০২৫ ০৫:১৫ অপরাহ্ন
চাঁদপুর মেঘনায় বালুবহনকারী বাল্কহেডসহ আটক ৪

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বালুবহনকারী একটি বাল্কহেডসহ ৪ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তাদেরকে আটক করা হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার  লেফটেন্যান্ট এম. ফজলুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন চাঁদপুর সদর সংলগ্ন রাজ রাজেশ^র এলাকায় মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী একটি বাল্কহেডসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটক দুষ্কৃতিকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর নৌথানায় হস্তান্তর করা হয়।

 


শামসুল আলম জুয়েল ০৬-০২-২০২৫ ০৫:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 163 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া