শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৭-০২-২০২৫ ১০:০৯ অপরাহ্ন |
হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নে সারাদেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোগে বিশেষ সি এস আর ফান্ডের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় দক্ষিণ আলগী ইউনিয়নের কালাচৌকিদার মোড়ে বিনামূল্যে সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আমিন উল্লাহ বেপারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, চাঁদপুর জেলা বিএনপি নেতা এম খান জুয়েল, হাইমচর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক প্রভাষক হারুনুর রশিদ গাজী, যুগ্ম আহবায়ক আবু তাহের সরদার প্রমুখ।
৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন কৃষক দল সভাপতি আবুল হোসেন কবিরাজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিক আখন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাসার মাঝি, উপজেলা বিএনপির সদস্য বোরহান উদ্দিন জুটন, দিদারুল ইসলাম জমাদ্দার, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদল সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামাদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল সহ অন্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হাইমচর উপজেলা কৃষকদলে সভাপতি সরদার আবু তাহের বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১২শত জন প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে ২৫ কেজি করে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া