শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৭-০২-২০২৫ ১০:১৮ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করা লক্ষ্যে সারা দেশ ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোগে বিশেষ সি এস আর ফান্ডের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে হাইমচর উপজেলার উওর আলগী ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জহির উদ্দিন বাবর প্রমুখ।
উত্তর আলগী ইউনিয়ন কৃষকদল সভাপতি মোঃ মফিজুর রহমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন মাস্টার, মোঃ খলিলুর রহমান পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইসাহাক খোকন, সম্মানিত সদস্য নজির আহম্মেদ দেওয়ান, আবুল কালাম আজাদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, ওলামাদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল সহ অন্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া