হাইমচরে আল আকসা মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০৩ জুন, ২০২৬ ০২:১৯ পূর্বাহ্ন

  

হাইমচরে আল আকসা মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০৮-০২-২০২৫ ০২:১৭ অপরাহ্ন
হাইমচরে আল আকসা মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

'খেলাধুলায় বাড়ে বল, সবাই মিলে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে হাইমচর উপজেলার আল আকসা মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদির গাজীর সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক মোঃ নাজির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি।

 

তিনি বলেন, আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনাদের সন্তান কি করছে কোথায় যাচ্ছে এই খোঁজ খবরটি রাখবেন। একজন মা ই পারে সন্তানকে মানুষ করতে। খেলাধুলা হচ্ছে লেখাপড়ার একটি অংশ। আপনারা যে আয়োজনটি করেছেন খেলাধুলার আশা করি এ আয়োজনটি প্রতিবছর করবেন। আনুষ্ঠানিকভাবে এই খেলাধুলার আয়োজন করলে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধনের সাথে জড়িত। খেলাধুলা সুস্থ রাখে সুস্থ দেহে সুস্থ মন।সুস্থ দেহ এবং সুস্থ মন থাকতে হলে খেলাধুলা খুবই প্রয়োজন। 

 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজ্বি মোঃ ইসহাক খোকন, নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, হাইমচর প্রেসক্লাব আহবায়ক মোঃ ফারুকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক এস এম ফজলুর রহমান শেখ, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব মোঃ সাহেদ হোসেন দিপু পাটওয়ারী, বিশিষ্ট সমাজ সেবক আলমগীর সরদার সহ অতিথি বৃন্দ।

 

পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে বেইস দিয়ে বরন করেন প্রতিষ্ঠানের শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

 

পাঁয়রা উড়িয়ে ও জাতীয় সংগিতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৮-০২-২০২৫ ০২:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 141 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া