শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১০-০২-২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন |
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি আরও জানান, দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে পাঁচ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর মামলায় স্বামী তাওফিক নেওয়াজের সঙ্গে দীপু মনিকেও আসামি করা হয়। তাতে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে এক কোটি ৯৬ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন থেকে কারাগারে রয়েছেন তিনি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া