শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১১-০২-২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন |
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে হাইমচর উপজেলার জাগরনী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে জাগরনী আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
তিনি বলেন, আমি বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে যাই সেখানে দেখি সকল শিক্ষার্থীর হাতে হাতে স্মার্ট ফোন, আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনারা যদি চান আপনাদের বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করুক, ভালো মানুষ হয়ে উঠুক। তাহলে এই স্মার্টফোনের এডিকশন থেকে তাকে একটু বাঁচিয়ে রাখুন। আমরা সবাই জানি মাদক, গাজা, ধুমপান, ইয়াবা খাওয়া খারাপ কিন্তু বিশ্বাস করুন এই মোবাইল ফোনের এডিকশন এগুলোর চেয়ে কোনো অংশে কমনা। এই মোবাইল ফোন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু নষ্ট করে দিচ্ছে। আমার অনুরোধ আপনাদের বাচ্চাদেরকে মোবাইল ফোন এডিকশন থেকে বাঁচিয়ে রাখুন।
তিনি আরও বলেন, স্বপ্ন দেখার জন্য তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে হার্ডওয়াক,ডিসিপ্লিন, কনসেন্ট্রেশন আর এই জাগরণী স্কুলটিতে সবকিছুতেই ডিসিপ্লিন মেইনটেইন করে। কিন্তু এই ডিসিপ্লিনটা যেন স্কুল টাইমে না থাকে যখন তারা বাসায় যাবে তখনও যেন শিক্ষার্থীরা ডিসিপ্লিন টা মেন্টেন্ট করে। শিক্ষার্থীরা সারারাত না পড়ে ২ ঘন্টা পড়ুক সেটা যেন সারা বছর মনে থাকে। দ্বিতীয় হচ্ছে হার্ডওয়াক আসলে সফল হওয়ার জন্য পরিশ্রমের কেনো বিকল্প নেই। তৃতীয় হচ্ছে ডিসিপ্লিন।
জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন প্রতিষ্ঠাতা ও পরিচালক এস.এম. আলম হোসেন এর সভাপতিত্বে ও হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ আব্দুল জলিল মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী জনি, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, হাইমচর সাব জোনাল অফিস এজিএম মোঃ হাফিজুর রহমান, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের সরদার।
জাতীয় সংগীত পরিবেশনের পর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা সহ অতিথিবৃন্দ। এরপর সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে সালাম জানান। এবং মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন একশিক্ষার্থী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আহসানুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মান্নান, শাহ আলম পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া