শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১১-০২-২০২৫ ০৮:৪৫ পূর্বাহ্ন |
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার ভোর ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া