শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০২-২০২৫ ০৭:০৩ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ি সংলগ্ন এলাকার পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু ইশরাক হোসেন ওই বাড়ির মো. রুবেল হোসেন মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শিশু ইশরাক মুন্সী নিজ বসতঘরের আঙ্গিণায় খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার দাদী নুরজাহান বেগম।
এসময় দাদীর ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের ধারণা, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যেসব পরিবারে ছোট শিশু রয়েছে এবং সাঁতার জানেনা, সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানান ওসি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া