শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৩-০২-২০২৫ ০৭:৩০ অপরাহ্ন |
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
মেহজাবিনের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নে টামটা গ্রামে। মেহজাবিন নানার বাড়িতে বেড়াতে আসলে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, ডিম খাওয়ার সময় শিশুর গলায় আটকে অসুস্থ হয়ে পড়ে। পরে বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশুর মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদেরকে জানানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফন করার জন্য বলেছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া